প্রাচীন বাংলার রাজধানী ছিল এই পানাম নগর। পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি পানাম নগর। এই শহরটি সত্যিকার অর্থেইধংস হয়ে যাচ্ছে। ৬০০ মিটার জুড়ে এই শহর। এর ভেতর দিয়ে রাস্তা রয়েছে যেখান দিয়ে লোকাল মানুষ যাতায়াত করে। আর এতে যে কেউই প্রবেশ করতে পারে। যে কেউই প্রবেশ করে নষ্ট করে দিচ্ছে এই প্রাচীন শহরটিকে। সিকিউরিটি থাকলেও অতটা কঠিন নয়। মনে হয়েছে ঐ সিকিউরিটি কোন কাজেরই না।
পানাম নগর নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁতে অবস্থিত। ঢাকা থেকে খুব কাছেই। ঢাকা থেকে ৩০ কিলোমিটারের মত দূরত্ব। মঙ্গলবার ঘুম থেকে উঠে বাইক নিয়ে রওনা দেই পানাম নগরের উদ্দেশ্যে। প্রায় এক ঘন্টা পর পৌঁছে যাই পানাম নগরে। প্রথমেই চোখে পড়বে একটা ভাস্কর্যে পানাম নগর সম্পর্কে কিছু তথ্য। আমি নয়টার দিকে পৌঁছাই। তখনো টিকেট কাউন্টার খোলা হয়নি। ঐখানের সিকিউরিটিকে আমার বাইক সিকিউরিটি দেওয়ার জন্য এবং এন্ট্রি ফি হিসেবে ৮০ টাকা দিয়ে প্রবেশ করি। যদিও লোকাল যে কেউই পানাম নগরের ভেতর দিয়ে যাতায়াত করতে পারে।






EmoticonEmoticon